সংগৃহীত
সারাদেশ

পিকনিকের বাস উল্টে নিহত ১

জেলা প্রতিনিধি: বরগুনা জেলার আমতলীতে যাত্রীবাহী বাস খাদে পরে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ আগস্ট) ভোর ৬টার দিকে আমতলীর ঘটখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: গাছের ডাল ভেঙে বাসের ছাদে, নিহত ২

নিহত ইসমাইল নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শামসুদ্দিন ব্যাপারীর ছেলে। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু আজ দুপুরে দুর্ঘটনার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সাঈদীর নামে দোয়া করায় শিক্ষককে শোকজ

ওসি বলেন, ঢাকার নারায়ণগঞ্জ থেকে পরিবার-পরিজন নিয়ে পিকনিক করতে গত বৃহস্পতিবার রাতে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেয় একটি দল। তাদের বহনকারী সেন্টমার্টিন পরিবহনের বাসটি ঘটখালী নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসে থাকা ৪৫ জন আরোহীর মধ্যে ২০ জন গুরুতর আহত হয়।

পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর কয়েকজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত ইসমাইলকে বরিশাল নেওয়ার পথে মারা যায় তিনি

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা