সারাদেশ

মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

বেনাপোল প্রতিনিধি : যশোরে হেরোইনের মামলায় মোতালেব নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন : গাইবান্ধায় ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোতলেব শার্শা উপজেলার বৃত্তিবারিপোতা গ্রামের রজব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আসাদুজ্জামান।

আরও পড়ুন : সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৩১ অক্টোবর রাতে ডিবি পুলিশ শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় জানতে পারে শার্শা উপজেলার বৃত্তিবারিপোতা গ্রামে বেতনা নদীর ব্রিজের উপর এক ব্যক্তি হেরোইন নিয়ে বিক্রির জন্য অবস্থান করছেন। তাৎক্ষনিক রাত সাড়ে ১০ টায় তারা অভিযান চালিয়ে মোতালেবকে আটক করে। এ সময় তার হাতে থাকা একটি ব্যাগ থেকে আধা কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই খাইরুল আলম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন।

বৃহস্পতিবার মামলার রায় ঘোষণার দিনে বিচারক এ আদেশ দেন। মোতালেব উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেয়া হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা