সংগৃহীত
সারাদেশ

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় পাটকেলঘাটা উপজেলাতে ইমাদ পরিবহনের বাসের ধাক্কায় মাহমুদুল ইসলাম মোড়ল নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে।এ সময় ঐ মোটর সাইকেলের আরো ২ আরোহী আহত হয়।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের ত্রিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল পেশায় ১ জন মোটরসাইকেল চালক। তালা উপজেলার শিবপুর গ্রামের আবু জাফর মোড়লের ছেলে তিনি। আহতদের ১ জন মো. সিফা পাইকগাছা উপজেলার মাহমুদকাটি এলাকার ছোট গাজীর ছেলে।

আরও পড়ুন: নারীকে হত্যা করে স্বর্ণালংকার লুট

স্থানীয়রা বলেন, সকালে সাতক্ষীরা থেকে ঢাকাগামী যাত্রীবাহী ইমাদ পরিবহনের বাসটি পাটকেলঘাটার দিক থেকে আসা মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মাহমুদুল নিহত হয়। যাত্রী সিফা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা