সারাদেশ

ভোলায় গনিত আলিম্পিয়াড অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি : ‘এসো গনিত শিখি, মহাবিশ্বকে জানি’ এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হয়ে গেলো গনিত আলিম্পিয়াড ও বিজ্ঞান উৎসব।

আরও পড়ুন : শেখ হাসিনাকে ভারতের আমন্ত্রণ

বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

প্লাটিনাম সায়েন্স সোসাইটির আয়োজনে ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় দিনব্যাপী প্রতিযোগীতায় ভোলা সদর উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ৮ম ও ৯ম থেকে ১০ শ্রেনী ২ টি ক্যাটাগরিতে ৬ শতাধিক শিক্ষার্থী এই গনিত আলিম্পিয়াড প্রতিযোগীতায় অংশ নেয়। পরে প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।

আরও পড়ুন : সিরিয়ায় হামলায় ২৩ সেনা নিহত

বিজ্ঞান ভিত্তিক জাতি গঠনে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। প্লাটিনাম সায়েন্স সোসাইটির সভাপতি ডা: শাশ্বত মিস্ত্রী চন্দন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী, এরব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন, প্লাটিনাম সায়েন্স সোসাইটির সাধারন সম্পাদক রেদওয়ানুল ইসলাম হৃদয় প্রমুখ।

প্রতিযোগীতায় দুটি ক্যাটাগরিতে ১০ জনকে পুরস্কিত করা হয়। শিক্ষার্থী ও তরুনদের দক্ষতা, নেতৃত্ব ও জাতীয় পরিসরে তাদের প্রতিভাকে তুলে ধরতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।

আরও পড়ুন : চীনে ভয়াবহ বন্যা, নিহত ২৯

প্লাটিনাম সায়েন্স সোসাইটির সভাপতি ডা: শাশ্বত মিস্ত্রী চন্দন জানান, আমাদের উদ্দেশ্য হচ্ছে গনিত ও বিজ্ঞানের যাত্রা সমস্ত দেশব্যাপী ছড়িয়ে দেয়া। শিক্ষার্থীরা যেন গনিত ও বিজ্ঞান চর্চায় আগ্রহী হয়। বিজ্ঞানের অগ্রযাত্রায় তারা যেন ধারাবাহিক হয়ে ডিজিটাল বাংলাদেশ গঠনে অংশগ্রহন করতে পারেন।

সোসাইটির সাধারন সম্পাদক রেদওয়ানুল ইসলাম হৃদয় জানান, সাধারণত শিক্ষার্থীদের মাঝে গনিতের একটা ভয় কাজ করে থাকে। তাই গ্রাম থেকে শহর সকল শিক্ষার্থীদের গনিত নিয়ে ভীতি দূর করার জন্য ভোলার ৭টি উপজেলায় প্লাটিনাম সায়েন্স সোসাইটির উদ্যোগে আমরা গনিত আলিম্পিয়াড ও বিজ্ঞান উৎসব-২০২৩ প্রতিযোগীতার আয়োজন করে থাকি। এটি শিক্ষার্থীদের আগামি দিনে গনিতকে জানতে আরও আগ্রহী করে গড়ে তুলবে বলে জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা