ছবি : সংগৃহিত
সারাদেশ
ভারতে পাচার

দেশে ফিরেছে শিশুসহ ৭ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দীর্ঘ এক থেকে তিন বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো পাচার হওয়া শিশুসহ ৭ বাংলাদেশি নারী।

আরও পড়ুন: গৃহবধূর মাথার চুল কেটে নিলো স্বামী-সতীন

বুধবার (৯ আগস্ট) সন্ধায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা।

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। তাদের বাড়ি যশোর খুলনার বিভিন্ন এলাকায়।

ফেরত আসারা জানায়, তারা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভালো কাজের আশায় ভারতে পাড়ি জমায়। এরপর বাসা-বাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেছি।

আরও পড়ুন: মাদারীপুর আয়কর অফিসে ভোগান্তি ছাড়া মিলে না সেবা

সাজাভোগ শেষে ভারতের মুম্বাই শহরের ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামের একটি এনজিও আমাদের নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে দু‘দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির পর আজ বুধবার দেশে ফিরেছি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব বলেন, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি শিশু ও নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে নিয়ে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

আরও পড়ুন: খালের পানিতে ঝাপ দিয়ে মাদক ব্যবসায়ী নিখোঁজ

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার রোকেয়া খাতুন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার গ্রহন করে যশোরের নিজস্ব শেল্টারহোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা