সারাদেশ

চকরিয়ায় বন্যার্তদের পাশে কোস্ট গার্ড

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় বন্যায় প্লাবিত অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আরও পড়ুন : ফ্রান্সে হলিডে হোমে আগুন, নিহত ১১

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই এদেশের সমুদ্রসীমা এবং উপকূলীয় এলাকার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি যে কোনো ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলার চকরিয়ায় ভারী বর্ষণ ও প্রবল জোয়ারের প্রভাবে জলাবদ্ধ এলাকাসমূহের অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড বিভিন্ন কর্মসূচী পালন করছে। ক্ষতিগ্রস্থদের সাহায্যের অংশ হিসেবে কোস্ট গার্ড পূর্ব জোন কতৃর্ক কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ১৪ নং বদরখালী ইউনিয়নের বাজারপাড় ও শহরপাড়া এলাকায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী (চাল, ডাল, চিড়া, চিনি, লবণ, সয়াবিন তেল ও বিশুদ্ধ খাবার পানি) বিতরণ করা হয়।

আরও পড়ুন : ভেঙে দেওয়া হলো পাকিস্তানের সংসদ

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক বন্যাকবলীত মানুষের সাহায্যে এই ধারা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা