সারাদেশ

বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর সাথে অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : ফ্রান্সে হলিডে হোমে আগুন, নিহত ১১

আত্মহত্যাকারী গৃহবধূর নাম অঞ্জনা মালো (২৮)। তিনি বোয়ালমারী বাজারের আপ্যায়ন হোটেল এণ্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এবং পৌরসভার কামারগ্রামের শিবু সাহার স্ত্রী ও পৌরসভাধীন সোতাশী গ্রামের মৃত গোবিন্দ মালোর কন্যা।

পরিবার সূত্রে জানা যায়, সাত বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। এ দম্পতির ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। স্বামীর সাথে অভিমান করে বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোর রাত আনুমানিক ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে তিনি আত্মহত্যা করেন।

আরও পড়ুন : ঢাকায় আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান

পরিবার ও থানা পুলিশ জানায়, স্বামীর সাথে মান অভিমানের বশবর্তী হয়ে গৃহবধূ অঞ্জনা শোবার ঘরের ফ্যানের সাথে গলায় কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল করে। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় সৎকারের জন্য পরিবারের নিকট মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বোয়ালমারী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন : ভেঙে দেওয়া হলো পাকিস্তানের সংসদ

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, স্বামীর সাথে অভিমানে করে সে আত্মহত্যা করেছে। পরিবারের অভিযোগ না থাকায় সৎকারের জন্য তাদের জিম্মায় মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা