ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্যাঙ্কারের ধাক্কায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় রাস্তা পারাপারের সময় তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

আরও পড়ুন: সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা

বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে সিদ্ধিরগঞ্জ ইপিজেড গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সকাল ৯ টায় মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পুকুরে নেমে দুই ছাত্রীর মৃত্যু

নিহত পারভিন আক্তার (২৩) ইউএইচএম লিমিটেড গার্মেন্টসের কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করতেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইপিজেড এলাকায় থাকতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ফায়ারম্যান আজহারুল ইসলাম জানান, সকালে ডিউটিতে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্যাঙ্কারের ধাক্কায় পারভিন আক্তার আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন: ৯ জেলায় ঝড়ের আভাস

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পারভীন আক্তারকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত অবস্থায় ফায়ার সার্ভিস এক নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছিল। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা