ছবি-সংগৃহীত
সারাদেশ

কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আরও পড়ুন : রংপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি রিজওয়ান সাঈদ জিকু।

এরআগে সোমবার (৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬টি ছোরা, একটি সুইচ গিয়ার চাকু, একটি ক্ষুর এবং ৭টি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- কিশোর গ্যাং ‘টাইগার গ্রুপের’ দলনেতা হৃদয় (২৮), সদস্য শাহজালাল (২৫), রানা (২১), জুয়েল (২৬), জাহাঙ্গীর আলম (২০), সাগর (২৩), রাসেল (২১) ও রনি (২০)।

আরও পড়ুন : স্বামীকে কুপিয়ে হত্যা, আদালতে স্ত্রীর স্বীকারোক্তি

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আটকরা দীর্ঘদিন ধরে ‘টাইগার গ্রুপের’ ব্যানারে সংঘবদ্ধ হয়ে কাঁচপুর বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে ছিনতাইসহ অরাজকতা সৃষ্টি করে আসছিল। আটকদের মধ্যে হৃদয়ের বিরুদ্ধে দুটি, শাহজালালের বিরুদ্ধে একটি, রানার বিরুদ্ধে একটি এবং সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা