সারাদেশ

আইন-শৃঙ্খলা বিঘ্নিত করলে কঠোর ব্যবস্থা

রংপুর প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল কিংবা সন্ত্রাসীরা মানুষের জান-মাল, চলাচলের পথ বিঘ্নিত করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন রংপুর রেঞ্জের নব-নিযুক্ত ডিআইজি আব্দুল বাতেন।

আরও পড়ুন : রংপুরে ঘর পাচ্ছে আরও ৬৭৮ পরিবার

সোমবার (৭ আগস্ট) রংপুর রেঞ্জে ডিআইজি হিসেবে যোগদান করে দুপুরে নগরীর বঙ্গবন্ধু ম্যূরালে পুস্পার্ঘ অর্পন করেন। এতে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, মেহেদুল করিম, এসএম রশিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ডিআইজি আব্দুল বাতেন পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।

তিনি বলেন, আমার কর্মকালে রংপুরের সর্বস্তরের মানুষ পুলিশের কাজে সহায়তা করবে বলে আশা করছি। আমি প্রত্যাশা করি শান্তিপূর্ণ রংপুরে শান্তি আরও বর্ষিত হবে। মানুষের জীবন ও সম্পদ নিরাপত্তায় পুলিশ আরও বেশি তৎপর হবে।

আরও পড়ুন : স্বামীকে কুপিয়ে হত্যা, আদালতে স্ত্রীর স্বীকারোক্তি

ডিআইজি আব্দুল বাতেন বলেন, অপরাধের বেশিরভাগ মাদক ও সম্পত্তি নিয়ে হয়। মানুষের সম্পদ রক্ষায় পুলিশ সজাগ থাকবে। সেই সাথে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে বিভাগে কিভাবে মাদকের বিস্তার রোধ করা যায় আমরা সেই ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। নির্বাচন কমিশন নির্বাচন করার লক্ষ্যে কার্যক্রম হাতে নেবে। রাজনৈতিক দলগুলো এতে অংশ নেবে। তবে কোন রাজনৈতিক দল কিংবা সন্ত্রাসী মানুষের সম্পদ ধ্বংস, নিরাপত্তা ও চলাচলের পথ বিঘ্নিত করলে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা