সংগৃহীত
সারাদেশ

রাজধানীতে বাসচাপায় হেলপার নিহত 

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মিরপুর এলাকায় প্রজাপতি বাসের চাপায় জিসান (১৭) নামে পরিস্থান বাসের এক হেলপার নিহত হয়েছেন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রোববার (৬ আগস্ট) সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জিসানের বাড়ি ভোলা জেলার বোরহান উদ্দিনে। তার বাবার নাম মো. মনির হোসেন। রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকায় থাকতেন তিনি।

আরও পড়ুন: ত্রিশালে মেডিসিন প্লাস ফার্মেসী উদ্বোধন

জিসানকে হাসপাতালে নিয়ে আসা ড্রাইভার আজাদ জানান, সকালে মিরপুর ১ নম্বরে পরিস্থান পরিবহনের ডিউটি করছিল সে। সে সময় পাশ থেকে আসা প্রজাপতি বাস তাকে চাপা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর পৌনে ১ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে জানিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আমরা বিষয়টি মিরপুর থানাকে জানিয়েছি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা