ছবি : সংগৃহিত
সারাদেশ

টেকনাফে ছুরিকাঘাতে যুবক নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকায় ছুরিকাঘাতে সালমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। তিনি হ্নীলা ইউনিয়নের নাটমুরাপাড়া গ্রামের হাফেজ আব্দুল খালেকের ছেলে।

আরও পড়ুন: সড়কে ঝড়ল ৩ জনের প্রাণ

স্থানীয়রা বলছে, মোবাইল ফোনে ভিডিও ধারণকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়ের সাঈদ।

গতকাল বুধবার আনুমানিক রাত ১১ টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা, আটক ১

নিহতের চাচাতো ভাই আতিক বলেন, রাতে পান খাওয়ার জন্য দোকানে যান সালমান। জাফর নামে একজন এসে সালমানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। একপর্যায়ে কথা কাটাকাটি হলে ধারালো ছুরি দিয়ে সালমানের গলা ও শরীরে আঘাত করে।

ঘটনার বর্ণনায় প্রত্যক্ষদর্শী সালমানের চাচাতো ভাই মোহাম্মদ আতিক বলেন, ‘রাতের খাবার খেয়ে পান খাওয়ার জন্য আমি ও সালমান হেলালের দোকানে যাই। এ সময় হঠাৎ মদ্যপ অবস্থায় জাফর এসে সালমানকে গালিগালাজ করতে করতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমরা তাৎক্ষণিক সালমানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।’

আরও পড়ুন: মানিকগঞ্জে হিরোইনসহ গ্রেফতার ২

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, রাতে হ্নীলা নাটমুড়াপাড়া এলাকায় ছুরিকাঘাতে সালমান নামে এক যুবক মারা গেছেন। হামলাকারীকে আটক করার জন্য পুলিশ কাজ করছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা