সারাদেশ

কাভার্ড ভ্যানের ধাক্কায় দম্পতির মৃত্যু

জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৪৫

বুধবার রাত ৮টায় তেতুলিয়া-ঢাকা মহাসড়কের ভজনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার দেবনগর ইউনিয়নের শিবচন্ডি এলাকার কৃষক মো. নুর আলম (৪৮) ও তার স্ত্রী জোসনা বেগম (৪২)।

আরও পড়ুন : উগান্ডায় নৌকাডুবিতে নিহত ২০

স্থানীয়রা জানায়, বুধবার (২ আগস্ট) রাতে আলম স্ত্রীকে নিয়ে নিকটাত্মীয় এক রোগীকে দেখতে মোটরসাইকেলে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিল। এ সময় ভজনপুর বাসার মোড় এলাকায় একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই আলম নিহত হন। পরে স্থানীয়রা জোসনাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মো. তৌহিদুল ইসলাম ভূঁইয়া জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নদীবন্দরকে ১ নং সতর্ক সংকেত

উপপরিদর্শক আল হাসান বলেন, বুধবার রাতে খবর পেয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা কাভার্ডভ্যানটিকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে। কিন্তু চালক ও সহকারী পালিয়ে গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা