ছবি : সংগৃহিত
সারাদেশ

রেল ব্রিজের নিচে ভাসছে অজ্ঞাত মরদেহ

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে রেল ব্রিজের নিচ ভাসছে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ। দেহ দেখে পুলিশ কে খবর দিলে ভূঞাপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: বোয়ালমারীতে ভ্যানের চাপায় শিশু নিহত

শনিবার (২৯ জুলাই) সকালে জামালপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেললাইনের উপজেলার অলোয়া ইউনিয়নের আমুলা দহভরাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, ভোরে কয়েকজন জেলে রেল ব্রিজের নিচে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায়। পরে পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

এলাকাবাসী ধারণা করছে, ৫-৬ দিন আগে হয়তো দুর্বৃত্তরা তাকে হত্যা করে এ রেল বিজ্রের নিচে ফেলে রেখে যেতে পারে।

আরও পড়ুন: পৌরসভা মেয়রের অপসারণের দাবি

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানার (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি পঁচে গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মরদেহের প্রকৃত ঘটনা জানা যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা