ছবি-সংগৃহীত
সারাদেশ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি : জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শামীম মিয়া (১৭) ও আরমান (২২) নামে দুই যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল দুই ভাইয়ের

শুক্রবার (২১ জুলাই) দুপুরের পর জেলার ইসলামপুর ও বকশীগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে জামালপুর-কামালপুর আঞ্চলিক মহাসড়কে পণ্যবাহী কাভার্ডভ্যানের টায়ার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশা কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়। এতে অটোরিকশায় থাকা শামীম মিয়া নামে এক কিশোরের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও একজন।

আরও পড়ুন : পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

অন্যদিকে ইসলামপুর উপজেলায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে ট্রাকের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই মারা যান আরমান নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ও ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা