ছবি: সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি: কক্সবাজারের লাবনী পয়েন্টে মাইক্রোবাস ও ২ অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৫ জন।

আরও পড়ুন: পাকিস্তানে ভারি বৃষ্টি, নিহত ১৬

বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে লাবনী পয়েন্টের ইউএন এইচ সি আর অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আলম রায়হান (২৯) মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরার ঘোনা এলাকার আব্দুল গনির ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন- সালাউদ্দিন (৩০), রুবেল তালুকদার (৩৫), আতিকুর রহমান (৩৮), আলম রায়হান (৩৫) মশিউর রহমান (৩০)। তারা সবাই ঐ দুই অটোরিকশার যাত্রী ছিলেন।

আরও পড়ুন: হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

প্রত্যক্ষদর্শীদের বরাতে ঘটনাটি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কক্সবাজারে তারকা হোটেল ‘কক্স টুডে’ একটি মাইক্রোবাস হোটেল থেকে এয়ারপোর্টে দিকে যাবার সময় বিপরীত দিকে থেকে আসা একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়।

এ সময় পেছন থাকা আসা আরো একটি অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এতে অটোরিকশা দুইটি দুমড়ে মুচড়ে যায়।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আলমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার এক ঘণ্টার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় সড়কের যান চলাচল বন্ধ করে দেন স্থানীয়রা। প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া যানবাহনগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা