প্রতীকী ছবি
সারাদেশ

ঝিনাইদহে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : ঝিনাইদহের সদরে পুকুরের পানিতে ডুবে শাহরিয়ার ইসলাম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পুকুরে ডুবে মামি-ভাগনির মৃত্যু

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার আবদালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু শাহরিয়ার ওই গ্রামের সুজন ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মায়ের কাছে খাবার খেয়ে বৃষ্টির মধ্যে বাড়ির সামনে খেলা করছিল শিশু শাহরিয়ার। হঠাৎ শিশুটি পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছোয়া ইসরাঈল জানান, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা