ছবি-সংগৃহীত
সারাদেশ

পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের ছোড়া গুলিতে আইয়ুব নূর (৫০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আরও পড়ুন : হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আইয়ুব নূর ওই এলাকার মন্তু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে। আইয়ুব নূরের ছেলে আরিফ নূরও একজন মাদক ব্যবসায়ী।

গ্রেফতারের সময় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ আরিফ নূরকে ছিনিয়ে নেওয়ায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন : টাঙ্গাইলে ২ ব্যবসায়ীকে কু‌পি‌য়ে হত্যা

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, আদমপুর গ্রামের আইয়ুব নূরের পরিবারের প্রায় সবাই মাদক ব্যবসায়ী। এর মধ্যে আইয়ুব নূরের নামে ৫টি, তার দুই ছেলে আরিফ নূরের নামে ৫টি, তোফাজ্জলের নামে ১০টি পুলিশের উপর হামলা ও মাদক মামলা রয়েছে। আরিফ নূরের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।

বৃহস্পতিবার ভোরে উপ-পরিদর্শক (এসআই) সাঈদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আরিফকে গ্রেফতার করতে যায়। আরিফকে গ্রেফতারের পর নিয়ে আসার সময় তার পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে পুলিশকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। দেশীয় অস্ত্রসস্ত্রসহ পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আরিফকে ছিনিয়ে যায়। এসময় পুলিশ আত্মরক্ষায় রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের ছোড়া গুলিতে আহত হন আইয়ুব নূর, সালমা বেগম ও ইমন নামের এক কিশোর।

আরও পড়ুন : পাওনা টাকা চাওয়ায় নির্যাতন, যুবকের আত্মহত্যা

গুলিবিদ্ধ হয়ে আহতরা জেলা সদর হাসপাতালে আসলে তাদের ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় নেওয়া হলে মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আইয়ুব নূর। অপর দিকে মাদক ব্যবসায়ীদের হামলায় ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এরমধ্যে তুষার নামে একজন কনস্টেবল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে মামলা প্রস্তুতি চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা