সারাদেশ

বিএফইউজের উদ্যোগে নাদিম হত্যার প্রতিবাদ

জামালপুর প্রতিনিধি : সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নেপথ্যের হোতাদের গ্রেফতারের দাবিতে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : দেশটা আমাদের, আমরাই ভালো বুঝি

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাটহাটি মোড়ে (নাদিমের হত্যাকাণ্ডস্থল) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরাম এবং জামালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের নেতা ও সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন : ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। প্রধান বক্তা ছিলেন বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফার সঞ্চালনায় সমাবেশে, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন।

আরও পড়ুন : সাবেক এমপি মঞ্জুর বিশ্বাস মারা গেছেন

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন প্রমুখ।

এসময় সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি সমাবেশে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।

আরও পড়ুন : ডিবি কার্যালয়ে হিরো আলম

প্রধান অতিথি বিএফইউজের সভাপতি ওমর ফারুক বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার-হানাদাররা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। একই কায়দায় একাত্তরের প্রেতাত্মারা সাংবাদিক নাদিমকেও হত্যা করেছে।

যে সকল আসামি এখনও গ্রেফতার হয়নি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং হত্যাকাণ্ডের নেপথ্যের হোতাদেরকেও আইনের আওতায় এনে এফআইআরভূক্ত করার দাবি জানান তিনি।

প্রধান বক্তা বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, সাংবাদিক নাদিমকে হত্যার পর এখন তাঁর পরিবারকে হুমকি দেয়া হচ্ছে। নাদিমের পরিবারের যদি কিছু হয় এর দায় স্থানীয় এমপিকে নিতে হবে, উপজেলা চেয়ারম্যানকে নিতে হবে, উপজেলা আওয়ামী লীগকেও নিতে হবে। নিরাপত্তা দিতে ব্যর্থ হলে এসপি এবং ওসিকেও দায়দায়িত্ব নিতে হবে।

আরও পড়ুন : দেশে ফিরেছেন ৭৫৫২৪ জন হাজি

এসময় সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলা তুল জান্নাত তাঁর বক্তব্যে বিভিন্নসময় নাদিমের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হুমকির ধারাবাহিক বর্ণনা দেন এবং নেপথ্যের হোতাদের বিচারের আওতায় আনার দাবি করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা