প্রতীকী ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন : ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কেএম ওয়াহিদুল ইসলাম (৬১) নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম এলাকার মৃত হাজী মহাসীন উদ্দীন খানের ছেলে।

আরও পড়ুন : দুই জঙ্গির ১৭ বছর কারাদণ্ড

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খান মো. শরিফুল ইসলাম।

তিনি বলেন, নিহত অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ওয়াহিদুল ইসলাম ঢাকা থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত অর্ধশত

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা