সারাদেশ

শরীয়তপুরে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা

শরীয়তপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে “শেখ হাসিনা’র পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার ১ দফা দাবিতে” শরীয়তপুর জেলা বিএনপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : নির্বাচনে সহিংসতার কোনো স্থান নেই

মঙ্গলবার (১৮ জুলাই ২০২৩) বেলা ১১ টার দিকে শরীয়তপুর জেলা শহরের ধানুকা এলাকায় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু’র বাড়ীর সামনে থেকে একটি পদযাত্রা বের হয়ে কোর্ট এলাকায় আসার পথে কিছুদুর গিয়ে ব্যাপক পুলিশি বাধারমুখে পড়ে ধানুকা এলাকাতেই সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্যা’র সভাপতিত্বে ও সদর উপজেলার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপি’র কার্যকরী সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম।

আরও পড়ুন : পোল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৫

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি হাজী বিএম হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক এ্যাড. কামরুল হাসান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ভিপি নাজমুল হক বাদল, নড়িয়া উপজেলার সভাপতি দাদন মুন্সী, ভেদরগঞ্জ উপজেলার সভাপতি হাশেম ঢালী, সাধারণ সম্পাদ বিএম মোস্তাফিজ মোস্তফা, গোসাইরহাট উপজেলার সাধারণ সম্পাদক নান্টু খান, শরীয়তপুর পৌরসভার সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা যুবদলের সবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, জেলা যুবদল নেতা এ্যাড. মৃধা নজরুল কবীর, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝী, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মাল, জেলা ছাত্রদল নেতা পান্থ তালুকদার, পারভেজ খান, ইমাম মোল্যা সহ জেলা, বিভিন্ন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা