ছবি : সংগৃহিত
সারাদেশ

বিয়ের দাবিতে স্কুল ছাত্রীর অনশন!

রংপুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিয়ের দাবিতে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক শিক্ষার্থীর বাড়িতে অনশন করছেন সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী।

আরও পড়ুন: নোয়াখালীতে স্বেচ্ছাসেবকদল সভাপতি গ্রেফতার

রোববার (১৬ জুলাই) থেকে মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর দক্ষিণ পাড়া গ্রামের লালু মিয়ার পুত্র এসএসসি ফলপ্রার্থী নাহিদ হাসানের বাড়িতে অনশন করছেন ওই ছাত্রী।

অনশনে বসা ছাত্রীর দাবি, এক বছর ধরে একই বিদ্যালয়ে পড়ুয়া ওই ছাত্রের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। এসএসসি পরীক্ষা শেষ হলে ওই ছাত্রীকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দেন অভিযুক্ত প্রেমিক।

আরও পড়ুন: দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিঠাপুকুরের বলদিপুকুর অজিত পাড়ার ফখরুল ইসলামের কন্যা স্থানীয় শাহ আবুল কাসেম দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী একই ইউনিয়নের বলদিপুকুর দক্ষিণ পাড়ার লালু মিয়ার পুত্র এসএসসি ফলপ্রার্থী নাহিদ হাসানের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

ওই ছাত্রীর দাবি, প্রায় এক বছর আগে নাহিদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের সুবাদে ওই ছাত্রীকে নাহিদ বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরে বেড়ায়। তার প্রেমিক নাহিদ জানিয়েছিল এসএসসি পরীক্ষা শেষে নাহিদ তাকে বিয়ে করবে। কিন্তু এসএসসি পরীক্ষার পর নাহিদ তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়। ওই ছাত্রীর মা বিষয়টি জেনে গেলে সে নাহিদের বাড়িতে চলে এসেছে।

আরও পড়ুন: যৌতুক মামলায় ২ বছরের কারাদণ্ড

অভিযুক্ত নাহিদের বাবা লালু মিয়ার জানান, নাহিদ বাড়িতে নেই। কিভাবে এতো ছোট মেয়ে তাদের বাড়িতে বিয়ের দাবিতে এসেছে তা তিনি বুঝতে পারছেন না। ছেলে মেয়ে উভয়ের বয়স কম, মেয়ের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা অবধি ওই নাবালিকা ছাত্রী প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা