ছবি : সংগৃহিত
সারাদেশ
খাগড়াছড়ি

বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত অর্ধশত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়িতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা কর্মসূচীর প্রস্তুতি সভাকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে।

আরও পড়ুন: বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ২

সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ছে। সংঘর্ষে উভয়ের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,খাগড়াছড়ি জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচির প্রস্তুতির সময় সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি জেলা বিএনপি ও আওয়ামী লীগ নেতকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এতে বিএনপির নেতা হোসেন মো. বাবুসহ কয়েকজন আহত ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নরুল আজমসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী আহত হয়। এরপর পুরো শহরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন: জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বিরতির ঘোষণা

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরো শহরে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে। এ পর্যন্ত উভয়ের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় উপজেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে, শহরে যানবাহন চলাচল ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ, সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা