ছবি: সংগৃহীত
সারাদেশ

পদ্মায় ফেরি চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ পদ্মার তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফলে নদী পার হতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগছে।

আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেল ২ জনের

সোমবার (১৭ জুলাই) বেলা ১২ টার দিকে দৌলতদিয়া ঘটে এমন চিত্র দেখা গেছে। ফেরি চলাচল ব্যাহত হলেও দৌলতদিয়া ঘাট প্রান্তে কোনো যানবাহনের সিরিয়াল নেই।

নদী পার হতে আসা গাড়ির চালকরা বলছেন, নদীতে পানি বাড়ার ফলে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ৪০ মিনিটের নদী পথ পার হতে ১ ঘণ্টার বেশি সময় লাগছে। তবে ঘাট এলাকায় কোন যানজট নেই।

আরও পড়ুন: সাত দিনেই ভেঙ্গে পড়লো কালভার্ট!

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক(বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, পদ্মায় পানি বাড়াতে নদী পার হতে ফেরিগুলোতে বেশী সময় লাগছে। দৌলতদিয়া প্রান্তে ৪টি ঘাট দিয়ে যানবাহন ওঠানামা করছে। ফেরি পেতে কোন যানবাহন কে ঘাটে এসে অপেক্ষা করতে হচ্ছেনা।

প্রসঙ্গত, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৮টি ফেরির মধ্যে বর্তমানে ছোটবড় ১২টি ফেরি চলাচল করছে। এরমধ্যে ৫টি রো রো (বড়), ৫টি ইউটিলিটি (ছোট) ও ২টি কে টাইপ ফেরি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা