ছবি-সংগৃহীত
সারাদেশ

১৮০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ৭

জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ১৮০ বস্তা ভারতীয় চিনিসহ সাত চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : শিক্ষকের থাপ্পড়ে শিক্ষার্থীর মৃত্যু

সোমবার (১৭ জুলাই) ভোরে উপজেলার হামিদপুর পশ্চিম সাকিনস্থ ইকরছড়ি খালে একটি ইঞ্জিন চালিত নৌকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চোরাকারবারিরা হলেন- মো. রাজন মিয়া (২৫), মো. কামরুল মিয়া (৩২), মো. অপু মিয়া (৩০), মো. শামীম (৩১), মো. আরিফ মিয়া (২৮), মো. মনির (২৪) ও মনসুর মিয়া (৩২)।

পুলিশ জানায়, সোমবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে ১৮০ বস্তা ভারতীয় চিনি নিয়ে আসায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে চিনির বস্তাগুলো জব্দ করা হয়েছে। জব্দ করা চিনির বাজার মূল্য ৮লাখ ১০ হাজার টাকা।

আরও পড়ুন : মোটরসাইকেল চাপায় পুলিশ সদস্য নিহত

এ বিষয়ে মধ্যনগর থানার এসআই সুবাস চন্দ্র বর্মন জানান, ভারতীয় চিনি সহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা