সারাদেশ

খালে মিলল চালকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে গলায় গামছা প্যাঁচানো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক এই হত্যাকাণ্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ।

আরও পড়ুন: ১১ জুলাই রুপিতে লেনদেন শুরু

নিহত মো.করিম (২৫) জেলার হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের মান্নান নগর গ্রামের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পের মো.বেলালের ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত।

সোমবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে পুলিশ উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জোবায়ের বাজারের তানিশা প্রজেক্ট সংলগ্ন সুইচ খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে স্থানীয় মাদরাসার শিক্ষার্থীরা মাদরাসায় যাওয়ার পথে সুইচ খালে এক যুবেকের লাশ ভাসতে দেখে। পরে তাদের শৌরচিৎকারে স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে গলায় গামছা প্যাঁচানো যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন: মিরপুরে কার্ডিয়াক সেন্টার উদ্বোধন

স্থানীয়দের ধারণা, রোববার রাতের কোন এক সময় তাকে হত্যা করে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এরপর গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ খালে ফেলে দেয়।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো.জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওসি তদন্ত আরও বলেন, তার হত্যার কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

টানা পাঁচ মেডেনে পাঁচ উইকেট, গ্রিভসের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা