সারাদেশ

সেই ছাত্রলীগ নেতার ২ দিনের রিমান্ড মঞ্জুর

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালের ছাদে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দায়ের করেছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ওই ছাত্রলীগ নেতা শাকিলকে গ্রেফতার পুর্বক ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ রোববার (৯ জুলাই) বিকেল ৪ টার দিকে আদালতে হাজির করে।

মুন্সীগঞ্জ আমলী আদালত-১এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার আসামীকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চত করেন মুন্সীগঞ্জ কোর্ট পরিদর্শক মো. জামাল উদ্দিন।

এদিকে, পুলিশ শনিবার রাত সাড়ে ৩ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে আসামী শেখ শাকিল নারায়নগঞ্জের সোনারগাঁও হয়ে গজারিয়া উপজেলার ভবেরচর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন: পাকিস্তানে ভারী বর্ষণে নিহত ৭৬

এর আগে গেলো বৃহস্পতিবার (৬ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার ২নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শেখ শাকিলকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেন।

গেলো মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সদর জেনারেল হাসপাতালে পুরাতন ভবনের ছাদে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। শেখ শাকিল সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চরমুশুরা এলাকার হাবিবুরের ছেলে। সে শহরের দুধবাজার সংলগ্ন খালইষ্ট এলাকার একটি আবাসিক ভবনের ভাড়াটিয়া।

জানা গেছে, ধর্ষিতার বাবা রিকশা চালক গত ১৫ বছর আগে অকালে মারা যান। অসহায় মা শিশু মেয়েকে নিয়ে বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করতো। পরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পারটাইম আয়ার কাজ নেন। মাসিক ৩ হাজার টাকায় এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে কোনো মতে অমানবিক জীবন যাপন করছেন। পঞ্চসার এলাকার নতুন গাঁওয়ের একটি ঝুপরি ঘরে ভাড়া থাকতো। পরে পৌরসভাধীন শিলমন্ডি এলাকায় নানাবাড়িতে ছোট ছাপড়া ঘরে থাকে তারা।

এজাহারসূত্র ও ভুক্তভোগী কিশোরী জানায়, তার মা হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী হওয়ায় প্রায়ই হাসপাতালে যাওয়া আসা ছিল তার। মঙ্গলবার রাতে মায়ের জন্য হাসপাতালে অবস্থান করছিল সে। একই সময় ৪-৫ জন সহযোগীকে নিয়ে হাসপাতালে অবস্থান করছিলেন স্থানীয় ছাত্রলীগ নেতা শাকিল। রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে লোকজন কমে আসলে জরুরি কথা আছে বলে ওই কিশোরীকে ডেকে সিঁড়ির সামনে নিয়ে প্রেমের প্রস্তাব দেয় শাকিল। এতে অস্বীকৃতি জানালে একপর্যায় ভয়ভীতি দেখিয়ে তাকে টেনে হাসপাতালের ছাদে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে চলে যায়। ঘটনার পর হাসপাতাল থেকে চিকিৎসা নেয় ভুক্তভোগী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা