সারাদেশ

সুজানগরে পুষ্টি ও পরিবেশ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

রাকিব হাসনাত, পাবনা: স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় স্কুল শিক্ষক ও অভিভাবকদের জন্য পাবনার সুজানগরে পুষ্টি ও পরিবেশ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (৯ জুলাই) উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন।

এই প্রত্যন্ত অঞ্চলের স্কুলে মিল্ক ফিডিং কর্মসূচি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি। শাহিনুজ্জামান বলেন, যারা আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে তাদের জন্য জননেত্রী শেখ হাসিনা মিল্ক ফিডিংয়ের ব্যবস্থা করেছেন। স্মার্ট বাংলাদেশে স্মার্ট নাগরিক গড়ে তোলার জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ছোট ছোট বাচ্চাদের জন্য এই আয়োজন খুবই উপকারে আসবে। নারায়ণপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা জননেত্রী স্বরণ করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আ.লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।

শেখ হাসিনা সরকার গ্রামগঞ্জের মানুষের জন্য চিন্তা করে স্বাস্থ্যসেবা উন্নত করতে প্রতিটি এলাকায় কমিউনিটি ক্লিনিক বানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিধবা নারী, প্রতিবন্ধী ও বৃদ্ধদের ভাতার ব্যবস্থা করেছেন। গ্রামের মানুষের আর্থ সামাজিক উন্নত করতে রাস্তাঘাট কালভার্ট ও ব্রিজ করে দিয়েছেন। বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই উপহার দিয়েছেন। স্কুলে পড়াশুনা ফ্রি করে দিয়েছেন।

বিশেষ অতিথি ছিলেন, সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, সুজানগর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, নাজিরগঞ্জের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাক আহমেদ, নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান খান, সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফিরোজ খান, ভেটেরিনারি সার্জন কানিজ ফাতেমা, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাজু প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ঝালকাঠিতে ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে 

ঝালকাঠি সদর উপজেলায় ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা 

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা