প্রতীকী ছবি
সারাদেশ

বান্দরবানে ডায়রিয়ায় দুজনের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি: একদিনের ব্যবধানে বান্দরবানের থানচিতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হওয়ার একঘণ্টার মধ্যে তারা দুজনই মারা গেছেন।

আরও পড়ুন: আধুনিক জাতি গড়ে তুলতে চাই

মঙ্গলবার (৪ জুলাই) তিন্দু ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি মেম্বার জমারুং ত্রিপুরা ডায়রিয়ায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন ২ নম্বর তিন্দু ইউনিয়নের কামা চন্দ্র ত্রিপুরার মেয়ে রুমাতি ত্রিপুরা (১৫) ও একই এলাকার জুমচাষি চন্দ্র ত্রিপুরা (৬৮)।

জানা যায়, শনিবার (১ জুলাই) আনুমানিক রাত ৯টার দিকে ডায়রিয়া আক্রান্তের ঘণ্টাখানিকের মধ্যে মারা যান চন্দ্র ত্রিপুরা। পরের দিন দুপুরে আক্রান্তের একঘণ্টার মধ্যে মারা যায় রুমাতি ত্রিপুরা নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী। রুমাতি ত্রিপুরা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে ডায়রিয়ায় আক্রান্ত হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ফের গোলাগুলি, নিহত ৪

মৃত চন্দ্র ত্রিপুরা ২ নম্বর তিন্দু ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অংতহা পাড়ার বাসিন্দা এবং রুমাতি ত্রিপুরা একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রেমন্ড পাড়ার কামা ত্রিপুরার মেয়ে। পাড়াগুলো রেমাক্রী খালে নাফাখুম থেকে ১০ কিলোমিটার দূরে। এলাকাগুলো যোগাযোগ বিচ্ছিন্ন ও নেটওয়ার্কবিহীন দুর্গম হওয়ায় মৃত্যুর খবর আজ সকালে জানা যায়।

থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, আমরা সংশ্লিষ্ট এলাকায় ওষুধ পাঠাতে চেয়েছিলাম। তবে এলাকাটি দুর্গম হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী থেকে নিরাপত্তার অভাবে সেখানে যাওয়ার অনুমতি পাওয়া যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা