প্রতীকী ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ মালিকের মৃত্যু

জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. শরীফ (৪৫) নামে এক অটোরিকশা গ্যারেজ মালিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভাগনের হাতে প্রাণ গেলো মামার

মঙ্গলবার (৪ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার যশোদল ইউনিয়নের বানিয়াকান্দির (বিএডিসি সার, গুদাম) সামনের গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত মো. শরীফ একই এলাকার মৃত আমির হোসেন ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মো. শরীফ রাতে তার গ্যারেজে অটোরিকশাগুলো চার্জে দিয়ে সেখানেই ঘুমান এবং সকালে রিকশাচালকরা তার ঘুম ভাঙিয়ে রিকশা নিয়ে যান। প্রতিদিনের মতো আজ ভোরে অটোরিকশা নিতে এক চালক তার গ্যারেজের দরজায় ডাকলে কোনো সাড়াশব্দ না পেয়ে নিহত শরীফের বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানান। পরে পরিবারের লোকজন গ্যারেজে গিয়ে তাকে বিদ্যুতের তারের সঙ্গে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গ্যারেজ থেকে এলাকাবাসীর সহায়তায় মরদেহ বাড়িতে নিয়ে যান।

আরও পড়ুন : চুয়াডাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা