সারাদেশ

জমি নিয়ে সংঘর্ষে কৃষকের মৃত্যু

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাহেব আলী (৪৫) নামে স্থানীয় এক কৃষক নিহত হয়েছেন।

আরও পড়ুন: ঈদযাত্রা পুরোটাই ভালো হয়েছে

শনিবার (১ জুলাই) এ উপজেলার মাওহা ইউনিয়নের খলতবাড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন দিনগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে আহত ব্যক্তির মৃত্যু ঘটে।

নিহত সাহেব আলী ওই গ্রামের মৃত ইসমাঈল হোসেনের ছেলে। এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে সাহেব আলীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনার দিন রাতে প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়ি-ঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

স্থানীয় কয়েকজন জানান- ঘটনারদিন দুপুরে ক্ষেতের আইলে মাটি ফেলাকে কেন্দ্র করে সাহেব আলীর পরিবারের লোকজনের সঙ্গে স্থানীয় বাবুল মিয়া গংরা বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় স্থানীয় লোকজনের হস্তক্ষেপে এ সংঘর্ষ থামানো হলেও প্রায় দু’ঘন্টা পর বাবুল মিয়ার নেতৃত্বে সাহেব আলীর বাড়িতে সশস্ত্র হামলা চালায়। এতে সাহেব আলীসহ আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান জানান- পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা