ফাইল ফটো
সারাদেশ

কসবায় ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার

মো: আবদুল বাকের সরকার বাবর, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হাবরু মিয়া (৯০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে কসবা থানা পুলিশ।

আরও পড়ুন: নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু

রোববার (২জুলাই) সকালে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার জামে মসজিদের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

মৃত হাবরু মিয়া কসবা উপজেলার কাইমপুর গ্রামের মৃতঃ মাহমুদ হোসেনের ছেলে।

নয়নপুর বাজারের একাধিক ব্যবসায়ী জানান, বেশ কিছুদিন যাবত লোকটি নয়নপুর বাজারে মানুষের কাছ থেকে সাহায্য চাইতে দেখেছি।

আরও পড়ুন: ছেলের দেনার যন্ত্রণায় বাবার আত্মহত্যা

শনিবার রাতে মসজিদের ঘাটলায় ওযু করতে গিয়ে মানুষের অজান্তে সম্ভবত পানিতে পড়ে যায় লোকটি। পরে সকালে স্থানীয় লোকজন পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়। লোকটা কিছুটা ভারসাম্যহীন ছিলো। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা