ছবি : সংগৃহিত
সারাদেশ
বঙ্গবন্ধু সেতু

মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: সরগরম রাজধানীর পশুর হাট

সোমবার (২৬ জুন) সকালে এ দৃশ্য দেখা যায়।

জানা যায়, রোববার (২৫ জুন) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সেতুর ওপর বেশ কয়েকটি দুর্ঘটনার কারণে কয়েকদফা টোল আদায় বন্ধ রাখায় ওই যানজট সৃষ্টি হয়েছে।

ইতোমধ্যে সড়কে প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ৩০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে ২ কোটি ৬৫ হাজার টাকা টোল আদায় হয়েছে।

আরও পড়ুন: কমলাপুরে নেই ভোগান্তির অভিযোগ!

এদিকে, বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংক রোড পর্যন্ত ঢাকামুখী ২৭ কিলোমিটার গাড়ির সারি রয়েছে।

ঈদকে কেন্দ্র করে মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে বলে জানান মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান।

আরও পড়ুন: জাল নোটের ডিলারসহ গ্রেফতার ৯

প্রসঙ্গত, রাতে এবং সকালে বঙ্গবন্ধু সেতুর ওপর কয়েকটি দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। পাশাপাশি বেশ কয়েকবার সেতুতে টোল আদায় বন্ধ ছিল। তবে সকাল ৮টার পর থেকে পরিবহন চলাচল স্বাভাবিক হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা