ছবি: ইমরান আল মাহমুদ
সারাদেশ

ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার 

ইমরান আল মাহমুদ : কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী থেকে সাদিয়া আক্তার নামের এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে জালিয়াপালং ইউনিয়ন পাইন্যাশিয়া গ্রামের আবদুল কাদেরের মেয়ে।

আরও পড়ুন : পুকুরে ডুবে ৩ স্কুলছাত্রীর মৃত্যু

রবিবার (২৫ জুন) দুপুরে ছেপটখালী মনির উল্লাহর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, ৯ মাস আগে রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার আবুল হোছনের ছেলে কাউছারের সাথে প্রেমের সম্পর্কের পর সাদিয়ার বিবাহ হয়। দুইজনের পরিবার বিবাহের বিষয়টি মেনে না নেওয়ায় তারা ৪/৫ দিন আগে থেকে ছেপটখালীর মনির উল্লাহর ভাড়া বাসায় অবস্থান করছিলেন।

আরও পড়ুন : ট্রলির ধাক্কায় বাবা-ছেলে নিহত

ঘটনার পরপরই ভাড়া বাসার মালিক মনির উল্লাহ ও অভিযুক্ত কাউছার গা ঢাকা দিয়েছে বলে জানা যায়।

মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন ইনানী পুলিশ ফাঁড়ির আইসি মো. শাহজাহান।

তিনি বলেন, রবিবার দুপুরে ছেপটখালী মনির উল্লাহর বাসা থেকে এক মহিলার মরদেহ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

এনসিপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ভোলার কাজী সালমান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটিত...

প্রথমবারের মতো ব্যালন ডি'অর জিতলেন হ্যারি কেইন

২০২৬ সালের ব্যালন ডি’অর জিতে নতুন ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের...

অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন ১ নভেম্বর শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণকারীদে...

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ জন

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি নাগরিক। তাদের মধ...

চরফ্যাশনে দুপুরের মধ্যে  শিক্ষক-শিক্ষার্থীশূন্য স্কুল, ক্ষুব্ধ ইউএনও

দুপুর গড়িয়ে প্রায় পৌনে ১টা। সরকারি প্রাথমিক বিদ্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা