ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রলির ধাক্কায় প্রাণ গেল দুই নারীর

জেলা প্রতিনিধি : নাটোরের লালপুরে মাটি বোঝাই ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের আরোহী দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শনিবার (২৪ জুন) দুপুরে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের থান্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালপুর উপজেলার নতুনপাড়া গ্রামের ইনসার আলীর স্ত্রী ইনজিরা (৫০) এবং একই এলাকার জলিল খামারুর স্ত্রী আফিয়া মোরকয়া (৫৫)।

আরও পড়ুন : অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান, শনিবার দুপুরে একটি ব্যাটারিচালিত ভ্যান যাত্রী নিয়ে বিলমাড়ীয়া বাজার থেকে লালপুরে যাচ্ছিল। এ সময় উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের থান্দারপাড়া এলাকায় ভ্যানটি পৌঁছালে বিলমাড়ীয়ার দিক থেকে আসা দ্রুতগতির একটি মাটিবোঝাই ট্রলি ভ্যানকে ধাক্কা দেয়।

এতে ভ্যানে থাকা আফিয়া নামে এক যাত্রী চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় অপর এক যাত্রীকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

আরও পড়ুন : গরু নিয়ে ডুবে গেল ট্রলার

ওসি আরও জানান, এরই মধ্যে মাটিবোঝাই ট্রলিটি জব্দ করেছে পুলিশ। ট্রলির দুই সহকারীকেও আটক করা হয়েছে। তবে ট্রলিচালক পলাতক রয়েছেন।

এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা