সারাদেশ

পদোন্নতি পাওয়া ২ কর্মকর্তাকে সংবর্ধনা

ভোলা প্রতিনিধি : ভোলায় রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক থেকে মহাব্যবস্থাপক পদে সদ্য পদোন্নতি পাওয়া দুই কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে ব্যাংকের ভোলা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আমির হোসেনের পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

আরও পড়ুন : অ্যাম্বুলেন্সে বিস্ফোরণে নিহত ৭

শনিবার (২৪ জুন) দুপুর ২টার দিকে ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্ট হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন রূপালী ব্যাংক ভোলা জোনাল অফিস।

অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ভোলা জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রোকনুজ্জামান।

আরও পড়ুন : হুমকির ‍মুখে রাশিয়ার ভবিষ্যৎ

বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক প্রশান্ত কুমার দাস।

ভোলা কর্পোরেট শাখার প্রিন্সিপাল অফিসার মাহমুদুল হকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলা বাজার শাখার ব্যবস্থাপক মো. জুলফিকার আলী হায়দার, চরফ্যাশন জিন্নাগর শাখার ব্যবস্থাপক মো. আরমান কিবরিয়া, জোনাল অফিসের কর্মকর্তা মো:মহিবুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন : সাগরে নৌকাডুবি, নিখোঁজ ৩৭

অনুষ্ঠানে রূপালী ব্যাংক ভোলার ১০টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা