ছবি-সংগৃহীত
সারাদেশ

গরু নিয়ে ডুবে গেল ট্রলার

সান নিউজ ডেস্ক: পদ্মা নদীতে ৪৭টি গরু নিয়ে ডুবে গেছে ট্রলার। শনিবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শুদ্রকান্দি এলাকায় ট্রলার ডুবির ঘটনা ঘটে।

আরও পড়ুন: টিকিট ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না

এর মধ্যে সাঁতরে পার হওয়া ১৯টি গরু উদ্ধার করা হয়েছে। উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুপক গাজী এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো মানুষ নিখোঁজ হয়নি।

ট্রলার মালিক বলেন, নৌকায় ৪৭টি গরু ছিল। নৌকার সামনের দিক থেকে সরাসরি ডুবে গেছে, কাত হয়নি। ট্রলারের নিচে ফেটে গিয়ে থাকতে পারে।

আরও পড়ুন: জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা গ্রেফতার

এ দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান ও হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা