ছবি-সংগৃহীত
সারাদেশ

কাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি : রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে তন্ময় বড়ুয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

শুক্রবার (২৩ জুন) বিকেলে সদর উপজেলার বালুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় বড়ুয়া শহরের রিজার্ভ বাজার ১ নম্বর পাথরঘাটা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার তন্ময় ও তার বন্ধুরা কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হন। বিকেলে বালুরচর হ্রদের মাঝখানের একটি দ্বীপে বোট ভিড়িয়ে তারা হ্রদের পানিতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তন্ময় পানিতে তলিয়ে যান। পরে তার বন্ধুরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : ট্রাকচাপায় প্রাণ গেলো বাবা-ছেলের

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, খবর পাওয়া মাত্রই আমাদের টিম পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে এক যুবক পানিতে তলিয়ে যান। পরে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা