সারাদেশ

পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আ’লীগের হাতে স্বাধীনতার সূর্য উদিত হয়

শুক্রবার দুপুর দুই টায় শহরের পুরাতন জেলখানার সংলগ্ন লেকে গোসল করতে নেমে জয়ন্ত সাহা নামে ওই স্কুল ছাত্রের মৃত্যু হয়।

স্থানীয় ও প্রত্তক্ষদর্শীরা জানায়, জয়ন্ত সকালে বাসা থেকে বেরিয়ে বন্ধুদের সাথে খেলতে যায়। দুপুরে অরিজিৎ, অর্ঘ্য, বাপ্পি পাল সহ অন্যান্য বন্ধুরা মিলে পুরাতন জেলখানা সংলগ্ন লেকে গোসল করতে নামে। এদের মধ্যে একমাত্র জয়ন্তই সাঁতার কাটতে জানতো। সাঁতার কেটে লেক পারাপার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে লেক থেকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন : ইউক্রেন যুদ্ধে ৪৭৭ শিশু নিহত

জয়ন্ত চরপাড়া এলাকার যাদব সাহার ছেলে। সে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে প্রভাতী শাখার ৯ম শ্রেনীর ছাত্র ছিল।

এদিকে নিহতের পরিবারের দাবি জয়ন্ত সাঁতার জানতো এবং লেকের গভীরতাও বেশি নয় তাই পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি রহস্য জনক। তারা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষনের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন : আমাদের মুক্তির কাণ্ডারি শেখ হাসিনা

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সাজেদুল ইসলাম বলেন, খবর পেযে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। যেহেতু ছেলেটি সাঁতার জানতো তাই মৃত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে। আমরা ঐ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষন করছি। পাশাপাশি বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ বোঝা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা