সারাদেশ

নাদিম হত্যায় চেয়ারম্যানের স্বীকারোক্তি

জামালপুর প্রতিনিধি : সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান (সদ্য বহিষ্কৃত) ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আরও পড়ুন : হজ পালনে সৌদি গেলেন রাষ্ট্রপতি

৫ দিনের রিমান্ড শেষে শুক্রবার (২৩ জুন) জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে তোলা হলে ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়।

বাদিপক্ষের আইনজীবী এডভোকেট ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ইউক্রেন যুদ্ধে ৪৭৭ শিশু নিহত

তিনি জানান, শুক্রবার দুপুর ১.৪৫টার দিকে তাকে আদালতে হাজির করে পুলিশ। বিকেলে ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড করেন। এসময় বাবু চেয়ারম্যান সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

জবানবন্দি শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা