সারাদেশ

রাস্তা কার্পেটিং ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে রাস্তা কার্পেটিং ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন : হজ পালনে সৌদি গেলেন রাষ্ট্রপতি

এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফের চাল বিতরণ করা হয়।

শুক্রবার (২৩ জুন) সকালে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীনে কোডিট-১৯ প্রকল্পের আওতায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নাম ফলক ও দোয়া মোনাজাতের মাধ্যমে রাস্তা কার্পেটিং ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

আরও পড়ুন : চালু হচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্র

এই সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারী, লক্ষ্মীপুর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ক্বারী,পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন সহ স্থানীয় জনপ্রতিনিধি সামাজিক ব্যাক্তিবর্গ।

এর আগে লক্ষ্মীপুর পৌরসভায় বসবাসরত ৫ হাজার অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ করেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া।

আরও পড়ুন : আ’লীগের বড় অর্জন দেশের স্বাধীনতা

মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, আসহায় মানুষের মুখে হাসি ফোটানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। কোনো মানুষ অভাব-অনটনে থাক, শেখ হাসিনা তা চায় না। প্রত্যেক অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন। সরকার সহায়দের পাশে দাঁড়াতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও শিশু ভাতা দিয়ে আসছেন। এসব সহায়তা অব্যহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা