সারাদেশ

জামালপুরে নাদিম হত্যার বিচারের দাবি

জামালপুর প্রতিনিধি : জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি এবং বাংলা নিউজ ও একাত্তর টিভির নির্ভীক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারী সকল আসামি গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি

জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার (২৩ জুন) সকাল ১১টায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনে সভাপতি সৈয়দ শওকত জামানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

আরও পড়ুন : চালু হচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্র

জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীরের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, দৈনিক সচেতনকণ্ঠের সম্পাদক বজলুর রহমান, বাংলাভিশনের জেলা প্রতিনিধি জেএম জাহিদ হাবিব, কালেরকণ্ঠে জেলা প্রতিনিধি মোস্তফা মনজু, দৈনিক সমকাল ও চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম রোকন, মডেল প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, মেলান্দহ রিপোর্টাস ইউনিটির সভাপতি শাহ্ জামাল, একুশে টিভির জেলা প্রতিনিধি মুক্তা আহমেদ, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি, ছাইদুর রহমান, সহসভাপতি শহিদুল ইসলাম নিরব, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ্ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকারী সকল আসামির গ্রেফতার ও মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

আরও পড়ুন : শিক্ষায় আন্তর্জাতিক অংশীদারিত্ব দরকার

একইসাথে নিহত নাদিমের পরিবারকে সার্বিক নিরাপত্তাসহ ন্যায্য ক্ষতিপূরণ, প্রধান আসামী সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা (সদ্য বহিষ্কৃত) মাহমুদুল আলম বাবুর সকল সম্পত্তি বাজেয়াপ্ত, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ণের দাবি জানানো হয়।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা