প্রতীকী ছবি
সারাদেশ

ট্রাকচাপায় প্রাণ গেলো বাবা-ছেলের

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন।

আরও পড়ুন : দোকানির ঝাড়ুর আঘাতে ক্রেতার মৃত্যু

শুক্রবার (২৩ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কের মেদুয়ারীর বাকসাটরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খাইরুল ইসলাম (২৮) তার ছেলে মোহাম্মদ বিন খায়ের (৭)। তাদের বাড়ি গাজীপুরের টঙ্গীতে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, জুমার নামাজ পড়িয়ে ৮ বছরের ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে ভালুকার দিকে আসছিলেন খাইরুল ইসলাম। পথে ভরাডোবা-ঘাটাইল সড়কের মেদুয়ারীর বাকসাটরা এলাকায় আসতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা ঘাটাইলগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

আরও পড়ুন : চালককে হত্যা করে রিকশা ছিনতাই

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা