সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: বিলে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে কিছুদূর যেতে না যেতেই ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন কহরপাড়া গ্রামে বজ্রপাতে আল আমিন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুন) আনুমানিক দুপুর আড়াইটা থেকে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। আল আমিন উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের মৃত হামিদুর রহমানের ছেলে।

স্থানীয়দের বরাতে নারগুন ইউনিয়নের চেয়ারম্যান মো. সেরেকুল ইসলাম বলেন, 'দুপুরে মাঠ থেকে গরুর ঘাস নিয়ে এসে বাড়িতে রাখে বিলে মাছ ধরার জন্য জাল নিয়ে বেরিয়ে যায় আল আমিন। বাড়ি থেকে আনুমানিক ১০০ গজ দূরে গেলে হঠাৎ বিকট শব্দে আকাশ থেকে তার ওপর বজ্রপাত পরলে মৃত্যু হয় তার।

তিনি আরো বলেন, ‘আল আমিন বছরখানেক আগে বিয়ে করেছিলেন। তার বউ অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা বউ ও বাড়িতে তার বৃদ্ধা মা আছে। এ অবস্থায় তার মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও কষ্টদায়ক। এতে তাদের পরিবারে শোকের মাতম চলছে। আল আমিনের মরদেহের দাফন কার্য সন্ধ্যায় পারিবারিক গোরস্থানে সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।’

এছাড়াও বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম্।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা