ছবি-সংগৃহীত
সারাদেশ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু 

জেলা প্রতিনিধি : জামালপুরের সদর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মন্টু মিয়া (৫২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

মঙ্গলবার (২০ জুন) রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মন্টু মিয়া উপজেলার শরিফপুর ইউনিয়নের বেড়াপাথালিয়া ফকিরবাড়ী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মন্টু মিয়া গোদাশিমলা বাজারে দোকান ভাড়া নিয়ে বিকাশ, ফ্লেক্সিলোডের ব্যবসা করেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। কিন্তু মুখোশধারী এক দল ছিনতাইকারী তার পথরোধ করে দুইলাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় দুর্বৃত্তরা তার মুখ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার (২০ জুন) রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন : পদ্মায় নেমে স্কুলছাত্র নিখোঁজ

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা