ছবি-সংগৃহীত
সারাদেশ

পটুয়াখালীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় অধীর চন্দ্র তালুকদার (৪০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : পাবনায় বজ্রপাতে নিহত ১

মঙ্গলবার (২০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পৌরশহরের চিংগড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অধীর চন্দ্র ঐ এলাকার সবিনয় চন্দ্র পাইকের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জের শিকারপুর এলাকার নিমতলা গ্রামে।

আরও পড়ুন : স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, আটক ২

স্থানীয়রা জানান, সকালে খাবার খেয়ে তিনি ঘর থেকে বের হন। দুপুরে বাড়িতে না আসায় অনেক খোঁজাখুঁজির পরে বাড়ি থেকে কিছুদূরে কলাবাগানে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন : এটিইউ’র অভিযানে আসামি গ্রেফতার

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, অধীর তালুকদার কলাপাড়ায় দীর্ঘদিন ধরে কাঠের ব্যবসা করে আসছেন। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তবে সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা