ছবি-সংগৃহীত
সারাদেশ

প্রার্থী না দেওয়া ভুল সিদ্ধান্ত বিএনপির

জেলা প্রতিনিধি : রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ভোট দিয়েছেন।

আরও পড়ুন : ২ সিটিতে ভোটগ্রহণ শুরু

বুধবার (২১ জুন) সকাল সোয়া ৯টায় নগরীর স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে দুই মেয়েকে সঙ্গে নিয়ে গিয়ে ভোট দেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় লিটন বলেন, এই নির্বাচনে বিএনপির প্রার্থী না দেওয়া ভুল সিদ্ধান্ত।

তিনি বলেন, প্রার্থী দিলে তারা তাদের অবস্থান বুঝতে পারতো। জনপ্রিয়তা থাকলে তাদের প্রার্থী নির্বাচিতও হতে পারতেন। সুতরাং, প্রার্থী না দেওয়া ভুল সিদ্ধান্ত।

আরও পড়ুন : সুষ্ঠু ভোটে হারলেও ফল মেনে নেব

লিটন আরো বলেন, বিএনপি নির্বাচন বর্জন করলেও তাদের দলীয় অনেক নেতা কাউন্সিলর পদে ভোটে দাঁড়িয়েছেন। এজন্য দল থেকে বহিষ্কার করলেও তারা নির্বাচন থেকে সরেননি।

তাহলে বিএনপি সমর্থকদের ভোট কার পক্ষে যাবে এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, বিএনপির ভোট মেয়র পদে আসলে কে পাবে সেটা বলা মুশকিল। তবে রাজশাহী শহরের উন্নয়নের স্বার্থে তাদেরও কিছু ভোট আমি পাব বলে আশা করছি।

জাতীয় পার্টির প্রার্থীর ব্যাপারে তিনি বলেন, ‘জাতীয় পার্টি তাদের সাধ্যমতো প্রচার-প্রচারণা চালিয়েছে। নির্বাচনে আরও অন্যান্য দল অংশ নিলে খুশি হতাম।’

লিটন যে কেন্দ্রের ভোটার সেখানে সকালে ভোটারের উপস্থিতি ছিল কম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একেক এলাকার মানুষের অভ্যাস একেকরকম। বেলা বাড়ার সাথে সাথে এখানেও ভোটার বাড়বে।’

আরও পড়ুন : ৫ জাহাজ কমিশনিং করলেন প্রধানমন্ত্রী

লিটন জানান, সকালেই তিনি খবর পেয়েছেন যে দু-একটি কেন্দ্রে ইভিএমের কারণে ধীরগতিতে ভোটগ্রহণ হচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, ‘নিশ্চয় নির্বাচন কমিশন বিষয়টি দেখবে এবং সমস্যার সমাধান করবে।

আশা প্রকাশ করে তিনি বলেন, ভোটার উপস্থিতি ৬০ শতাংশের আশপাশে থাকবে ইনশাল্লাহ।

বুধবার সকাল ৮টা থেকে শহরের ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১১২ জন সাধারণ কাউন্সিলর ও ৪৬ জন সংরক্ষিত নারী আসনের প্রার্থী আছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা