সারাদেশ

মুন্সীগঞ্জে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে নিহত হয়েছেন আকবর আলী (৬৫) নামে এক বৃদ্ধ।

আরও পড়ুন : ভোটকেন্দ্রে থাকবে ৫ স্তরের নিরাপত্তা

মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের পুরান ভাষানচর গ্রামে নিহতের ঘটনা ঘটে। নিহত আকবর আলী পুরান ভাষানচর গ্রামের মৃত নরম আলীর ছেলে।

সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার সকালে পুরান ভাষানচর গ্রামে মৃত বিল্লাত আলীর দুই পুত্র হক মিয়া (৬০) ও মো.কাদের আলী (৬৫) এর সাথে জমিসংক্রান্ত বিরোধের জেড়ে সকালে দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়।

আরও পড়ুন : ২৮টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

এ সময় প্রতিবেশী আকবর আলী থামাতে গেলে তার ঘাড়ে লাঠির আঘাত লাগে। প্রতিবেশীরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা. মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। লাশ ময়না তদন্তে পাঠানোর হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা