সারাদেশ

নাদিমের পরিবারের সাথে মানবাধিকার কমিশনের স্বাক্ষাৎ

শওকত জামান, জামালপুর: সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের পরিবারের সাথে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ স্বাক্ষাৎ করেছেন।

আরও পড়ুন: তিনি প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্নে বিভোর

মঙ্গলবার (২০ জুন) দুপুরে বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের গোমের চরে সাংবাদিক নাদিমের গ্রামের বাড়ি যান তিনি।

নাদিমের শোক সন্তপ্ত পরিবারের সাথে স্বাক্ষাৎ করে সমবেদনা জানান। নাদিম হত্যার সঠিক বিচার হবে। খুনিরা কেউ পার পাবেনা বলে আশ্বস্ত করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

পরে নিহত নাদিমের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, নাদিম হত্যার হত্যা মামলার প্রধান আসামী বহিস্কৃত ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুসহ বেশকিছু আসামীদের গ্রেফতার করা হয়েছে, বাকি আসামীরাও ধরা পড়বে। বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। আসামিদের ধরার ক্ষেত্রে সফলতার পরিমাণ অনেক বেশি। সেই সিসিটিভির ফুটেজ থেকে অনেক কিছুই সুস্পষ্ট। পরবর্তী বক্তব্যগুলো সুস্পষ্ট ও ইতিবাচক। সেই ইতিবাচকতার ধারাবাহিকতায় আমি বিশ্বাস করি যে, এখানে বিলম্ব হওয়ার মতো বা অস্বস্তিতে থাকার মতো কিছু নেই।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরো বলেন, আমি আইনমন্ত্রীর সঙ্গে স্পষ্ট কথা বলেছি। তিনি বলেছেন, অবশ্যই এ হত্যাকাণ্ডের বিচার হবে। এই বিচারের জন্য তিনি ব্যক্তিগতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা জাতীয় মানবাধিকার কমিশন প্রথম থেকেই এই হত্যাকাণ্ড নিয়ে সোচ্চার ছিলাম এবং বিচারের শেষ ধাপ পর্যন্ত সোচ্চার থাকব জানান তিনি।

উল্লেখ্য, গত ১৪ জুন (বুধবার) রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশিগঞ্জের পাথাটিয়ায় ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন নাদিম। স্থানীয় সাংবাদিক এবং পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর তার অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম।

শনিবার (১৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে বকশীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে এবং ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে মামলাটি করা হয়।

পরে শনিবার বিকেলে পঞ্চগড় জেলার সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরদিন তাকে আদালতে তোলা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা