প্রতীকী ছবি
সারাদেশ

ট্রাকের ধাক্কায় যুবক নিহত

জেলা প্রতিনিধি : জয়পুরহাট সদরে ট্রাকের ধাক্কায় আমিরুল (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

আরও পড়ুন : কিশোর গ্যাং’র ৮ সদস্য গ্রেফতার

মঙ্গলবার (২০ জুন) সকালে শকুনা চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিরুলের বাড়ি দিনাজপুরের হাকিমপুরে বলে জানা গেছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরের দিকে পুরানাপৈল বাইপাস শুকনা চারমাথা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আমিরুলের মৃত্যু হয়।

আরও পড়ুন : বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

ওসি জানান, নিহত আমিরুলের ব্যাগ থেকে ৩৭ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। পুলিশের ধারণা আমিরুল মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা